সোমবার, ১ নভেম্বর, ২০২১

মোশাররফ করিমের নাটক : গরম ভাতের গন্ধ, নাটকের রিভিউ


 মাকে নিয়ে কিছু লিখতে এলেই শৈশবে পড়া ‘মাতৃভক্তি’ কবিতায় কবি কালিদাস রায় বায়েজীদ বোস্তামীর মাতৃভক্তির যে অসামান্য চিত্র অঙ্কন করেছেন সেই দৃশ্যটি মনের পর্দায় ভেসে ওঠে। যে সন্তান মায়ের ঘুম ভাঙার অপেক্ষায় সারা রাত ঠায় দাঁড়িয়ে থাকেন জলভর্তি গ্লাস হাতে করে, এমন দৃশ্য বাস্তবে নিতান্তই বিরল!


☢️নাটকঃ গরম ভাতের গন্ধ 

🎥পরিচালকঃ সকাল আহমেদ

👥অভিনয়ঃ মোশাররফ করিম, জাকিয়া বারী মম, সাবেরী আলম, মাসুম বাশার সহ অনেকে......


_গল্পে দেখা যায় সদ্য বিবাহিত দম্পতি মোশাররফ করিম এবং মম। খাবার টেবিলে যখন খেতে বসেন দেখা যায় মোশাররফ করিম ভাত খাচ্ছেন না। কারন জানতে চাইলে ইনিয়েবিনিয়ে এড়িয়ে যান৷ এমন একবার, দুবার, তিনবার ও বারবার হবার পর মম'র ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায়। সে খবর দেয় বাবার বাড়ি। তার মা-বাবা আসলেন। চিরাচরিত নিয়মে সবাই খেতে বসলেন টেবিলে। সেইম অবস্থা মোশাররফ করিম এর, ভাত খাবেন না। একপর্যায়ে তাকে প্রেশার ক্রিয়েট করলে শ্বশুর-শ্বাশুড়ীর সামনে ছুড়ে ফেলে দেন ভাতের প্লেট! ঘুরে যায় নাটকের গল্পর মোড়....মোশাররফ করিম এর কেনো এতো অনীহা ভাতের প্রতি? কেনোই বা এতো রাগ? 

সবকিছু এরপরেই ক্লিয়ার হয়ে উঠে। নাটকটি আপনার দেখা না হয়ে থাকলে ইউটিউবে পাবেন, দেখুন ভাল লাগবে।


_'গরম ভাতের গন্ধ' নিঃসন্দেহে একটি অসাধারণ চিত্রনাট্য। মনস্তাত্ত্বিক জটিলতার গল্প নিয়ে মূলত এ নাটক। আমাদের জীবনের বাইরের কোনো গল্প নয়। নাটক দেখে যারা আসলেই ভাবিত হতে চায়, তাদের ভাবনার খোরাক হতে পারে নাটকটি। মা ও সন্তান এর মাঝে বন্ধনটা কতো গভীর তা অনুধাবন করতে পারবেন। একজন মায়ের স্যাক্রিফাইজ বা সন্তানের মায়ের প্রতি অগাধ আনুগত্য স্বীকার তা খুব সুন্দরভাবে নাটকে দেখানো হয়েছে।


🧿ইউটিউব লিংক: https://youtu.be/BQXw4u3_icI


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: